জীবন সত্যিই এক যুদ্ধ । অতীত এর ছোট ছোট ভুল কখন যে বড়ো পাথর হয়ে চেপে বসবে বোঝাই যাবে না। আর বুঝতে পেরে যখন ভুল শোধরানোর কাজ শুরু করব তখন আরো বেশি করে অতীত এর ভুল গুলোর জন্য আপসোস হতে থাকে। একেই বুঝি karma বলে। কিন্তু বেরোব কি করে? আমার সৈন্য দল তৈরির পদক্ষেপ এখন খুবই ছোট, সেটাকে দ্রুত বড়ো করার কোনো পথই দেখতে পারছি না । অন্য দিকে ভুল গুলোর আকার এক একটা রাক্ষসের মত। এই অসম যুদ্ধ কিভাবে যে জিতবো, সেই চাবি কাঠি টাই পাচ্ছি না। কিন্তু জিততে তো হবেই। আর এখানেই মনে হয় কৃষ্ণের মত একজন সখা দরকার। ভীষণ একা লাগছে। একেই বোধহয় বলে, Financial war of life।