Skip to main content

Posts

Financial war of life

জীবন সত্যিই এক যুদ্ধ । অতীত এর ছোট ছোট ভুল কখন যে  বড়ো পাথর হয়ে চেপে বসবে বোঝাই যাবে না। আর বুঝতে পেরে যখন ভুল শোধরানোর কাজ শুরু করব তখন আরো বেশি করে অতীত এর ভুল গুলোর জন্য আপসোস হতে থাকে। একেই বুঝি karma বলে। কিন্তু বেরোব কি করে? আমার সৈন্য দল তৈরির পদক্ষেপ এখন খুবই ছোট, সেটাকে দ্রুত বড়ো করার কোনো পথই দেখতে পারছি না । অন্য দিকে ভুল গুলোর আকার এক একটা রাক্ষসের মত। এই অসম যুদ্ধ কিভাবে যে জিতবো, সেই চাবি কাঠি টাই পাচ্ছি না। কিন্তু জিততে তো হবেই। আর এখানেই মনে হয় কৃষ্ণের মত একজন সখা দরকার।  ভীষণ একা লাগছে। একেই বোধহয় বলে, Financial war of life। 
Recent posts

Experience 4

ভুল থেকেই শেখা যায়, কথা টা খুব খাটি। কিন্তু  বিষয় টা যখন তথা কথিত জীবন আর অর্থনৈতিক জীবনের মধ্যে হয় তখন অর্থনৈতিক ভুলটাই বেশি হয় । কারণ শিশু বয়স থেকে সব বিষয় এ কিছু কিছু জিনিস শিখলেও , অর্থনৈতিক শিক্ষা খুব কম জনের জীবনেই ঘটে । উদাহরণ স্বরূপ ধরা যাক পড়াশুনা করো নিজের পায়ে দাড়াতে পারবে। কিন্তু এটা শেখানো হয় না তুমি জমানো অভ্যাস করো। এটা তোমাকে স্বাবলম্বী করবে। তাই আজও আমাদের মাষ্টার ডিগ্রি টা পর্যন্ত অভিভাবক এর পয়সায় করতে হয়। তাই শিশু বয়স থেকে প্রথাগত শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক শিক্ষা খুব দরকার। এটা খুব রূরহ শোনালেও, এই শিক্ষা না থাকার ফল আমি আজ প্রতি পদে অনুভব করি।

Experience 3

Financial crisis এক ভীষণ বিভীষিকাময়। চোখের সামনে অন্ধকার ছাড়া আর কিছুই থাকে না তখন। চারিদিক থেকে সবাই শুধু গিলতে আসে । এই বিভীষিকা লিখে বোঝানো খুবই কঠিন। কিন্তু মানুষের ধর্ম হলো এই জায়গা থেকে একটু মুক্তি পেলে সঙ্গে সঙ্গে আবার আগের জায়গায় ফিরে যেতে চায়। আর ভুলে যায় প্রতিটা সিঙ্গেল ছোট থেকে ছোট সুযোগ কাজে না লাগালে অদূর ভবিষ্যতে এর থেকে মুক্তি কখনোই মিলবে না। এই ভীষণ বিভীষিকার মধ্যে একটা জিনিস বুঝছি ,  ১) নিজের খুব আপন জনের সঙ্গে ফিনান্সিয়াল রাইভালিটি বা অর্থনৈতিক শত্রুতা খুব দরকার। এতে সংসারেই ভালো হয়।  ২) সৈন্য বল বাড়াতে হবে। কি সেই সৈন্য আমাদের এক একটা টাকা হচ্ছে , এক একটা সৈন্য। একে যত বাড়ানো যাবে আর ভাইরাস এর মত করা যাবে, ততই সংসার নামক দূর্গটা মজবুত হবে।

Experience 2

টাকার জন্যে না খেটে , টাকাকে নিজের জন্য খাটাতে হবে । খুব সত্যি। কিন্তু এটা বোঝানো যে কত কঠিন , এই সত্য, যে না তার মধ্যে দিয়ে গেছে সে ছাড়া কেউ বুঝবে না। যখন তোমার খুব আপনজনকে এটা নিয়ে বোঝাতে যাবে , উল্টো দিক থেকে যে উত্তর পাবে তাতে মনে হবে থাক ওই কথা গুলোর চেয়ে , যেমন চলছে তেমন থাকাই ভালো। প্রতিমাসে কিছু ইনকাম হয় , কখনো বেশি কখন কম। এখন যখন বেশি আয় হয়, তখন যদি কিছু সঞ্চয় না করি ,তাহলে যে মাসে আয় কম , সেই মাসে তো চাপ আসবেই। এই সত্যি টা বোঝা খুব দরকার। আমি এতো বছর পর একটা সত্যি বুঝেছি, হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে তার একটা অংশ সেটা ৫০ টাকা হলেও কোথাও ইনভেস্ট করা উচিৎ যেটা একটা সময় পর কিছু তো বাড়বে । আর এটাই হচ্ছে নিজেকে বেতন দেওয়া। আজ আমার আপসোস হয় যদি এই সত্যি টা ১০ বছর আগে বুঝতাম , তাহলে আজ আমাকে এই অর্থনৈতিক ডামাডোলের মধ্যে পড়তে হতো না।  আর এটাও বুঝতে পারছি যদি নিজেকে বেতন দেওয়া শুরু করি ঠিক মত , তাহলে maximum ৩ বছরের মধ্যে সেটা সামলে নিতে পারবো। কিন্তু কে বোঝাবে সেই আপনজন কে। আজও আমরা অর্থনৈতিক কথা বার্তা হলে একসঙ্গে কাজ করতে , সময়ে সময়ে স্টাতেজি চেঞ্জ করতে অনীহা বো...

Experience 1

মানুষ কে তার নিজের বিশ্বাস থেকে সরিয়ে আনা ভীষণ কঠিন। সে যদি ভুল ও হয়, তবুও সে যে ভুল নয় , তার হাজার টা ব্যাখ্যা তার কাছে রেডি থাকে । সংসার চলে আয় আর ব্যয় এর উপর এই প্রচলিত কথা টা সবাই শুনে থাকি। কিন্তু এর পাশাপাশি জমানো বলেও যে  একটা কথা আছে , সেটা আমরা মুখে বললেও মনে মানতে চাই না।  প্রতিটি সংসার ই কিছু টানা পোড়েন এর মধ্যে চলে । সেটা মহারাজা হোক বা ভিখারী , এই নিয়মের কোনো নড়চড় কোথাও হয় না । আসল চ্যালেঞ্জ টা হলো এটা ওভারকাম করা। একদল সাময়িক সলিউশন এর উপর চলে , আর একদল , সাময়িক সলিউশন এর পাশাপাশি  ভবিষ্যতের একটা ব্যাকআপ সলিউশন রেডি করে । একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি। সংসারে কোনো একটা ক্রাইসিস এ  আমাদের একটা loan নিতে হল, সেটা যেকোনো লোন হতে পারে , আমি ডিটেইলস এ যাচ্ছি না।  এখন একদল আছে তারা ওই লোন দিয়ে সেই সময়ের সমস্যা সমাধান করলো আর মাসের পর মাস লোন শোধ করে গেলো ।  আর অন্য দল, ক্রাইসিস মেটানোর পাশাপাশি ওখান থেকে কিছু অর্থ আরো অর্থ তৈরির কাজে লাগিয়ে দিলো। মানে investment।  এতে যেটা হলো প্রথম দল লোন শোধ করলো । কিন্তু দ্বিতীয় দল...