টাকার জন্যে না খেটে , টাকাকে নিজের জন্য খাটাতে হবে । খুব সত্যি। কিন্তু এটা বোঝানো যে কত কঠিন , এই সত্য, যে না তার মধ্যে দিয়ে গেছে সে ছাড়া কেউ বুঝবে না। যখন তোমার খুব আপনজনকে এটা নিয়ে বোঝাতে যাবে , উল্টো দিক থেকে যে উত্তর পাবে তাতে মনে হবে থাক ওই কথা গুলোর চেয়ে , যেমন চলছে তেমন থাকাই ভালো। প্রতিমাসে কিছু ইনকাম হয় , কখনো বেশি কখন কম। এখন যখন বেশি আয় হয়, তখন যদি কিছু সঞ্চয় না করি ,তাহলে যে মাসে আয় কম , সেই মাসে তো চাপ আসবেই। এই সত্যি টা বোঝা খুব দরকার। আমি এতো বছর পর একটা সত্যি বুঝেছি, হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে তার একটা অংশ সেটা ৫০ টাকা হলেও কোথাও ইনভেস্ট করা উচিৎ যেটা একটা সময় পর কিছু তো বাড়বে । আর এটাই হচ্ছে নিজেকে বেতন দেওয়া। আজ আমার আপসোস হয় যদি এই সত্যি টা ১০ বছর আগে বুঝতাম , তাহলে আজ আমাকে এই অর্থনৈতিক ডামাডোলের মধ্যে পড়তে হতো না। আর এটাও বুঝতে পারছি যদি নিজেকে বেতন দেওয়া শুরু করি ঠিক মত , তাহলে maximum ৩ বছরের মধ্যে সেটা সামলে নিতে পারবো। কিন্তু কে বোঝাবে সেই আপনজন কে। আজও আমরা অর্থনৈতিক কথা বার্তা হলে একসঙ্গে কাজ করতে , সময়ে সময়ে স্টাতেজি চেঞ্জ করতে অনীহা বোধ করি। তার বদলে সেখানে আসে, মান অভিমান আর কলহ।
Comments
Post a Comment