ভুল থেকেই শেখা যায়, কথা টা খুব খাটি। কিন্তু বিষয় টা যখন তথা কথিত জীবন আর অর্থনৈতিক জীবনের মধ্যে হয় তখন অর্থনৈতিক ভুলটাই বেশি হয় । কারণ শিশু বয়স থেকে সব বিষয় এ কিছু কিছু জিনিস শিখলেও , অর্থনৈতিক শিক্ষা খুব কম জনের জীবনেই ঘটে । উদাহরণ স্বরূপ ধরা যাক পড়াশুনা করো নিজের পায়ে দাড়াতে পারবে। কিন্তু এটা শেখানো হয় না তুমি জমানো অভ্যাস করো। এটা তোমাকে স্বাবলম্বী করবে। তাই আজও আমাদের মাষ্টার ডিগ্রি টা পর্যন্ত অভিভাবক এর পয়সায় করতে হয়। তাই শিশু বয়স থেকে প্রথাগত শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক শিক্ষা খুব দরকার। এটা খুব রূরহ শোনালেও, এই শিক্ষা না থাকার ফল আমি আজ প্রতি পদে অনুভব করি।
Comments
Post a Comment